‘শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার’

ঢাবির আইইআরে সেমিনার
৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৮ PM
ঢাবির আইইআরে সেমিনার

ঢাবির আইইআরে সেমিনার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এলিভেট টকের উদ্যোগে ‘বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ও শিক্ষার গতিপথ: প্রত্যাশা অর্জন ও আগামী দিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে  ইনস্টিটিউটের শহীদ ড. সাদাত আলী কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্যে রাখেন, ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো: আবদুস সালাম, ড. মো. আহসান হাবীব, ড. মো. শাহরিয়ার হায়দার, ড. সায়রা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

সেমিনারে অধ্যাপক ড. মো. আবদুস সালাম তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান অনেকগুলো স্বপ্নের বীজ বপন করেছিলো। তারমধ্যে অন্যতম একটি ছিল শিক্ষার মানোন্নয়ন করা। কিন্তু দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকার সেই শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা রেখেছিলাম নতুন একটা শিক্ষানীতি প্রণয়ন হবে, কিন্তু তারা সেখানে এখন পর্যন্ত হাত দেয়নি।

শিক্ষার বাজেট নিয়ে তিনি বলেন, সর্বশেষ যে বাজেট হয়েছিলো সেখানে শিক্ষার বাজেট বৃদ্ধি করা হয়নি। এতো স্বল্প বাজেট দিয়ে শিক্ষার মান কখনো বৃদ্ধি করা সম্ভব না। এমনকি শিক্ষকদের মর্যাদার বিষয়ে অনেকদিন থেকে আমরা ফাইট করছি। শিক্ষকদের পরিপূর্ণ মর্যাদা ছাড়া শিক্ষার মান উন্নয়ন কল্পনা করা যায় না।

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন নিয়ে অধ্যাপক ড. মো: আহসান হাবীব বলেন, শিক্ষককে আমরা কীভাবে দেখবো? আমরা দেখেছি কোভিডের পরে শিক্ষার্থীরা ক্লাসরুমে সঠিক আচরণ করছে না। কীভাবে কথা বলতে হয় বা কি আচার-আচরণ করতে হয় তা তারা ভুলে গিয়েছে। আমরা হয়ত জেনারেশন গ্যাপে আছি বা হয়ত তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তবে চব্বিশর অভ্যুত্থানে আমরা তাদের এক হয়ে লড়াই করতে দেখেছি।

তিনি বলেন, আমাদের কারিকুলামে ও বই লেখায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে, তাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। শিক্ষার্থীরা কি চায়, কেনো চায় তা তাদের তুলে ধরার সুযোগ করে দিতে হবে। কোনো ধরনের পলিটিক্যাল বাঁধা ছাড়া সকল জায়গায় স্টুডেন্ট বয়েস রেইজ করার সুযোগ করে দিতে হবে।

ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শাহরিয়ার হায়দার বলেন, শিক্ষার্থী এবং আমাদের মধ্যে ভালো বন্ধন তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় সি প্লাস বা বি গ্রেড পেলে সে আমাকে অন্য চোখে দেখছে। শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাই না তারা আসলে কী চায়? এজন্য আমাদের এজন্য ক্লাইমেট সার্ভে করা দরকার। তাহলে আমরা তাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারবো। এমনকি শিক্ষার্থীরা এখন ও  জানে না কীভাবে অন্য লিঙ্গের বন্ধুদের সাথে আচরণ করতে হবে। এ বিষয়ে মাইক্রো কোর্স চালু করা দরকার।

শিক্ষার্থীদের কীভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে সহযোগী অধ্যাপক ড. সায়রা হোসেন বলেন, প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো লিডারশীপের জায়গায় তেমনভাবে পৌঁছাতে পারিনি। এখন ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ বৃদ্ধি পেয়েছে। আইইআর ছাত্রছাত্রীদের এবং ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয় ঘটাতে পারে। বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম করতে পারে যেখানে তারা (ইন্ড্রাস্টিয়াল লোকজন) এসে শিক্ষার্থীদের ইন্ড্রাস্ট্রিয়াল কাজের ব্যাপারে দিকনির্দেশনা দেবে।

ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, কোয়ালিটি এডুকেশন (মানসম্মত শিক্ষা) এর জন্য শিক্ষার্থীদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে, কারণ শিক্ষকরা তো তাদেরকেই পড়াবে। আমরা দেখেছি পলিটিক্স এবং এডুকেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য পলিটিক্স করা হয় না। এবার যারা ডাকসু নির্বাচন করতে চায় তাদেরকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীদের উচিত তাদেরকে নিজেদের চাওয়া পাওয়া সম্পর্কে বলা এবং তাদের ইশতেহারে সেগুলো সংযুক্ত করতে আহ্বান জানানো হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9