চবিতে আটক ছাত্রলীগ কর্মীর ফোনে মিলল হাজারখানেক আপত্তিকর ভিডিও-ছবি

২৯ জুলাই ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
দিদারুল ইসলাম শুভ

দিদারুল ইসলাম শুভ © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে বিজয়-২৪ হলের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটক হওয়া দিদারুল ইসলাম শুভ (২৫) ফেনীর দাগনভূঞা উপজেলার করমাউল্লাপুর গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। সরকার পরিবর্তনের আগ পর্যন্ত এলাকায় ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় আত্মগোপন করে নানা প্রোপাগাণ্ডায় অংশ নেয়। 

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা গেছে, দিদারুল ইসলাম শুভ ছাত্রলীগ ও আওয়ামীলীগের একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য ছিলেন। এসব গ্রুপে নানাবিধ বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রপাগাণ্ডা ছড়ানো হতো। গোপন তথ্য, পোস্ট ও কথোপকথনের ভিত্তিতে প্রশাসনের ধারণা তার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। 

হৃদয়ে ৭১ নামে একটি গ্রুপে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনাও করা হয়। সেখানের একটি মেসেজে বলা হয়, ‌‘আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ রইলো প্রশাসনের নজর থেকে নিজেকে যতটা বাচিয়ে রাখা যায় সবাইকে সাবধান করে দিন। অবৈধ সরকারকে উৎখাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী মাসে ১১ দিন যেকোনো দিন যেকোনো সময় কর্মসূচি দিতে পারে। ইউনুস সরকার এই বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ হুশিয়ারি দিয়েছে আগামী ১১ দিন সবাই নিজেদের হেফাজত রাখুন এবং অন্যকে সচেতন করুন’।

নিষিদ্ধ সংগঠন চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হল রুবেলের সাথে তার নিয়মিত যোগাযোগ হতো। মেসেঞ্জারে চবির নানা তথ্য রুবেলকে শেয়ার করার পাশাপাশি বিভিন্ন জায়গার অন্তত ১০ থেকে ১২টি মেয়ের সাথে শারীরিক সম্পর্কেরও প্রমাণ মেলে। তার ফোনে হাজারখানেক আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায়। এনাআইডি, জন্মনিবন্ধন জালিয়াতির মত প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর  নুরুল হামিদ বলেন, হল থেকে জোরপূর্বক একজনকে তুলে নেওয়ার অভিযোগ পেলে আমরা তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে ও তার মোবাইল চেক করে নানারকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সে অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এছাড়াও সে বিভিন্ন দেশবিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নিবেন।

ট্যাগ: চবি
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9