মসজিদ উদ্বোধন করে নিজেই ইমামতি করলেন ঢাবি ভিসি

২৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৪:২৯ PM
মসজিদ উদ্বোধন করে নিজেই ইমামতি করলেন ঢাবি ভিসি

মসজিদ উদ্বোধন করে নিজেই ইমামতি করলেন ঢাবি ভিসি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল টিনশেড মসজিদ উদ্বোধন করে নিজেই ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সম্প্রতি ঢাবি  উপাচার্যের ইমামতির একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। তবে এই ছবিটি আজকের নয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক শাহ। তাছাড়া ঢাবি উপাচার্য বর্তমানে ছয় দিনের জাপান সফরে আছেন।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জহুরুল হক হল টিনশেড মসজিদ উদ্বোধন করেন এবং উনার ইমামতিতে নামাজ আদায় করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের হলে তিনটি মসজিদ। যেই ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমাদের হলের টিনশেড মসজিদ। আমাদের প্রধান একটি মসজিদ রয়েছে। সেটি আগামী শুক্রবার বড় পরিসরে উদ্বোধন করা হবে।

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage