ছাত্রশিবিরের দাবির মুখে রাকসুর তফসিলের তারিখ ঘোষণা

২৩ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৪০ AM
ছাত্রশিবিরের অবস্থান ও রাবির লোগো

ছাত্রশিবিরের অবস্থান ও রাবির লোগো © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের দাবির মুখে অবশেষে তফসিলের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নির্বাচনী তফসিল আগামী ২৮ জুলাই সোমবার বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করছেন রাবি শাখা ছাত্রশিবির। 

এসময় ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা ‘রাকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না; ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’; অ্যাকশন টু অ্যাকশন; ‘ডাইরেক্ট অ্যাকশন’; ‘শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’; ‘দিতে হবে দিতে হবে, রাকসু দিতে হবে’; ‘চলছে জুলাই চলবে, ছাত্রশিবির লড়বে’; ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘দফা এক দাবি এক, রাকসু রোডম্যাপ’; ‘সাকিব-রায়হান-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’-সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থানের পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল ঘোষণার তারিখ ঘোষণা করে।  

 

 

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬