উপাচার্যের ঘোষণা

জুলাইয়ে ঢাবিতে পালিত হবে নতুন দুই দিবস

১৫ জুলাই ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৭:৩৪ PM
জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য

জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্বীকৃতি ও সন্ত্রাসবিরোধী প্রতিরোধ আন্দোলনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুটি বিশেষ দিবস ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজু ভাস্কর্যে ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এই ঘোষণা দেন।

উপাচার্য বলেন, প্রতিবছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুই দিন বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। নারীরা সেদিন যে সাহসিকতা দেখিয়েছেন, এ ঘোষণা তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।’

এর আগে শহীদ মিনারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক নানা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ উপলক্ষে রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনে শিক্ষার্থীদের উপভোগের জন্য বড় পর্দায় অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে স্থাপন করা হয় এবং সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসজুড়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো।

ট্যাগ: ঢাবি
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬