বেরোবিতে বহিরাগত প্রবেশে ৬২ ঘণ্টার নিষেধাজ্ঞা

১৩ জুলাই ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১২:১৫ PM
বেরোবি

বেরোবি © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৬ জুলাই পালিত হবে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। দিনটি ঘিরে নিরাপত্তা জোরদারে ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই সকাল ৯টা পর্যন্ত ৬২ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১২ জুলাই) প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এ সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আইডি কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। নবীন শিক্ষার্থীদের দ্রুত আইডি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।

এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, প্রধান অতিথি হিসেবে  শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ শহীদ পরিবারের আরও ২১ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন।

ট্যাগ: বেরোবি
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9