১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি না হলে ডাকসুর ভোটার ও প্রার্থী হওয়া যাবে না

০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন  ও আইডি কার্ড হালনাগাদ করতে হবে। 

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না  করলে শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।

এতে বলা হয়, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সকল শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। তাই প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসমূহকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬