রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিবিরের ৭২টি চারা রোপণ 

০৬ জুলাই ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৩০ PM
রাবিতে শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

রাবিতে শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি © সংগৃহীত

‘একটি হলেও বৃক্ষরোপণ, করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যাম্পাসে ৭২টি চারা রোপণ করেন তারা। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্বে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও শোভাময় বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচি সম্পর্কে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। যার মধ্যে রয়েছে ফলজ, বনজ, এবং ঔষধি গাছের চারা। কিছু বিলুপ্তপ্রায় বৃক্ষ আছে যেগুলো আমরা আজকে নিয়ে আসার চেষ্টা করেছি। সফেদা, করমচা, জলপাই, হরীতকী, অর্জুন, লটকন এ ধরনের গাছগুলো আমরা রোপণ করার জন্য নির্বাচন করেছি। এছাড়াও কাঁঠাল, আমড়া-সহ কিছু ফলজ গাছও রয়েছে।

এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচি করছি। ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর ন্যারেটিভ ধরে রাখতে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৭২টা গাছের চারা রোপণ করেছি। সারাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এ বৃক্ষরোপণ অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় আমরা ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ অভিযান করছি। এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দোয়া করব রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন শুধু দেশ না, সারাবিশ্বের মধ্যে শিক্ষা, গবেষণা, সাহিত্য সব দিক দিয়ে সম্মানের স্থানে চলে যায়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9