ডাকসুর ভোটগ্রহণ প্রক্রিয়া ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত

০২ জুলাই ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
ঢাবি প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টাদের প্রথম বৈঠক

ঢাবি প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টাদের প্রথম বৈঠক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ২২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটির অনুমোদন দেন। গতকাল মঙ্গলবার (১জুলাই)  উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অংশগ্রহণকারী উপদেষ্টাগণ সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কলা অনুষদের সাবেক ডিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, রিটার্নিং কর্মকর্তা সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ), বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, সাবেক ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর জন্য গঠিত উপদেষ্টা কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপদেষ্টা কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে থাকবেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, কলা অনুষদের সাবেক ডিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, সাবেক ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9