ঢাকা বিশ্ববিদ্যালয়

সবাই ভেবেছিলেন ঘুমোচ্ছেন, আদতে চিরঘুমে রিকশাচালক

০১ জুলাই ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:০৪ PM
মৃত রিকশাচলক

মৃত রিকশাচলক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন ডাস এলাকায় স্ট্রোক করে এক রিকশাচালক মারা গেছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলের দিকে ডাসের পাশে যাত্রী ছাউনির পাশে তাকে নিজ রিকশায় মৃত অবস্থায় পেয়েছেন কয়েকজন পথচারী। পরে রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

রিকশাচালকের এই ঘটনাটি তুলে ধরে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম তার ফেসবুকে একটি পোস্ট করেন। এতে তিনি লেখেন, প্রথমে সবাই দেখে ভেবেছে তিনি (রিকশাচালক) ঘুমোচ্ছেন হয়তো। কিন্তু সেদিক দিয়ে যাওয়া দুজন তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। পরে আবারও সেই পথ দিয়ে ফিরতে তারা তাকে ঘুমন্তই দেখেন। এসময় সন্দেহ হওয়ায় তারা গায়ে হাত দিয়ে বুঝতে পারে তিনি মারা গেছেন।

তিনি আরও লেখেন, বর্তমানে পুলিশ ও প্রক্টরিয়াল বডির দায়িত্বে আছে লাশ। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।

এ বিষয়ে ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, আমাদের ফোর্স ঘটনাস্থলে রয়েছে। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬