ঢাবিতে যৌন নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে প্রশাসনের নতুন পদক্ষেপ

২৬ জুন ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
ঢাবির লোগো

ঢাবির লোগো © টিডিসি সম্পাদিত

গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন নিপীড়ন ও যৌন হয়রানি প্রতিরোধে যৌন নিপীড়ন সংক্রান্ত তদন্ত কমিটি পুনর্গঠন করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) এ কমিটির পুনর্গঠন করা হয়।

পরামর্শক কমিটির সুপারিশ অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিনস্ কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে এই সুপারিশগুলো কার্যকর করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সিদ্ধান্তগুলো হল—

১. যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় তদন্ত কমিটির পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট একটি বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. ইলিয়াস আল-মামুন এবং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া।

২. প্রতিটি অনুষদ, হল, হোস্টেল এবং ইনস্টিটিউটে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করা হবে, যেখানে অন্তত দুইজন নারী সদস্য থাকতে হবে। এর পাশাপাশি বিভাগ পর্যায়ে এ ধরনের কমিটি থাকার ব্যাপারেও সুপারিশ করা হচ্ছে।

৩. প্রশাসন মনে করে, অভিযোগকারীর ন্যায়বিচার প্রাপ্তিতে বিলম্ব এবং একজন নারী অভিযোগকারীকে বারবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া যৌক্তিক নয়। এ কারণে ‘তথ্যানুসন্ধান কমিটি’ গঠন করার প্রয়োজন নেই।

৪. বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ বিষয়ক অনুষদ, হল, হোস্টেল, ইনস্টিটিউটভিত্তিক কমিটি যৌন হয়রানি সংক্রান্ত কোনো অভিযোগ পেলে তা নিজেরা তদন্ত করতে পারবে কিংবা তদন্তের পূর্বে বিষয়টি যৌন হয়রানি বিষয়ক কেন্দ্রীয় কমিটিতে পাঠাতে পারে।

৫. যৌন হয়রানি, বুলিং ও র‌্যাগিং সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য প্রতিটি একাডেমিক ভবন, হল, হোস্টেল ও ইনস্টিটিউটে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ডিন, প্রভোস্ট, ওয়ার্ডেন ও ইনস্টিটিউট পরিচালকগণ এই বক্স তদারকি করবেন এবং অভিযোগ সংশ্লিষ্ট কমিটিতে নিয়মিতভাবে পাঠাবেন।

৬. নতুন শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে যৌন নিপীড়ন ও হয়রানিবিরোধী একটি সেশন বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

৭. প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটে বছরে অন্তত একবার যৌন হয়রানি, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রশাসন সকল অনুষদের ডিন, সকল ইনস্টিটিউট পরিচালক, সকল হলের প্রভোস্ট, এবং হোস্টেল ওয়ার্ডেনদের যৌন হয়রানি, যৌন নিপীড়ন, বুলিং, র‌্যাগিং ও স্টকিং ইত্যাদির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা নীতি’ অনুসরণের নির্দেশ দিয়েছে।

পুনর্গঠিত যৌন নিপীড়নবিরোধী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। কমিটির অন্য সদস্যরা হলেন: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান; আইন বিভাগের অধ্যাপক ডালিয়া পারভীন; উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেমা সুলতানা।

এর পাশাপাশি যৌন নিপীড়ন, যৌন হয়রানি, বুলিং, র‌্যাগিং ইত্যাদি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা ও ব্যবস্থা পর্যালোচনার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে সভাপতি করে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9