ঢাবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

২৬ জুন ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
বরণ করে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা

বরণ করে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন ছাত্রীদের ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলের সামনে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে ছাত্রদলের নেত্রী ও কর্মীরা নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী নওশীন নাহার অথি, আয়েশা মনি, রাবেয়া খানম জেরিন, শ্রাবন্তী হাসান বন্যা, জান্নাতুল ফেরদৌস পুতুল, জাকিয়া আলো, সাদিয়া আফরিন এনীসহ আরো অনেকে।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন বা সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তারা এই আয়োজন করেছেন। নতুনদের প্রতি শুভকামনা জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সবাই মিলেমিশে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950