১৬ বছরে শিক্ষক নিয়োগ-পদোন্নতির অনিয়ম তদন্তে তথ্য চেয়েছে ঢাবি

২৬ জুন ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত ১৬ বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে কোনো শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

আরও পড়ুন: পিএইচডি ছাড়া শিক্ষক নিয়োগ নয়—চিন্তাতেই বন্দি, উদ্যোগ নেই

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গত ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে শিক্ষক নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে কারও কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে   তথ্য-প্রমাণসহ তা লিখিত আকারে আগামী ২৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে তদন্ত কমিটির সদস্য-সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর দাখিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950