ঢাবি ক্যাম্পাস সংলগ্ন তিন নেতার মাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে

২৫ জুন ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
যৌথ বাহিনীর অভিযান চলছে

যৌথ বাহিনীর অভিযান চলছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন তিন নেতার মাজার এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার পর এ অভিযান চালানো হয়েছে। এ সময় একাধিক বহিরাগতকে আটক করতে দেখা গেছে। প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, সেনা বাহিনী ও পুলিশ নিয়ে যৌথ অভিযান চলছে। 

এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আজ থেকেই টিএসসি ও ভিসি চত্বর এলাকায় সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের মূল সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সঙ্গে পুলিশের টহল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ১৬ জুন কাঁটাবনে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় মো. তামিম (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, তামিম ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামানের অনুসারী।

এছাড়া, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে ককটেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত কমিটি কাজ করছে। একইসঙ্গে পুলিশও আলাদাভাবে তদন্ত পরিচালনা করছে এবং খুব শিগগিরই দায়ীদের গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

গতকাল রাজু ভাস্কর্য এলাকায় পটকা ফাটানোর ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশকে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মিলিতভাবে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬