রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ঢাবিতে মিছিল

২৫ জুন ২০২৫, ০১:১৪ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:১০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজু ভাস্কর্যের পাদদেশ ককটেল বিস্ফোরণে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। 

মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে গিয়ে প্রক্টর অফিসের সামনে একটি সংবাদ সম্মেলন করে শাখা সংগঠনটি। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ হাসান বলেন, টিএসসিতে যখন ছাত্ররা চা খাওয়ার জন্য দোকানে ভিড় করছিল তখন‌ই ককটেল বিস্ফোরণ ঘটে। ক্যাম্পাসে বার বার ককটেল বিস্ফোরণ হ‌চ্ছে কিন্তু প্রশাসনের এই ক্ষেত্রে কোন পদক্ষেপ নেই। যারা ডাকসু চায় না , তারা এই ক্যাম্পাসে তৎপড়তা চালাচ্ছে। যার ককটেল মেরে এই ক্যাম্পাসে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে ছাত্রলীগের মতো ক্যাম্পাস ছাড়া করবো।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ৫ আগস্ট পরবর্তীতে প্রথম ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এইরকম ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব হলের প্রভোস্টদের সাথে মিটিং করেছে ডাকসু নিয়ে। সেখানে ইতিবাচক ফলাফল পাওয়া যায়। সেই ডাকসুকে বানচাল করার জন্য‌ই এমন কার্যক্রম ঘটিয়েছে। 

তিনি বলেন, ‘২৬ জুন ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোদের নিয়ে প্রশাসন মিটিং করবে। সব ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক মত প্রকাশ করেছে।  আমরা ক্যাম্পাসে যখন প্রশাসনের সঙ্গে বসেছি তখন একদল চাচ্ছে ডাকসু বিলম্বিত হোক। যারা ছাত্রলীগ স্টাইলে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদেরকে বলতে চাই, ছাত্রলীগ হটাতে সেখানে সময় লাগেনি আপনাদের হটাতেও সময় লাগবে না।’

 

ট্যাগ: ঢাবি
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬