ঢাবির হলে মোমবাতির আলোয় পরীক্ষার প্রস্তুতি

২৩ জুন ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১১:২৫ PM
হলের পাঠকক্ষে মোমবাতির আলোয় পরীক্ষার প্রস্তুতি শিক্ষার্থীদের 

হলের পাঠকক্ষে মোমবাতির আলোয় পরীক্ষার প্রস্তুতি শিক্ষার্থীদের  © সংগৃহীত

গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় রাজধানীর বিভিন্ন জায়গার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অধিকাংশ স্থান এবং আবাসিক হলেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ফলে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আজ রবিবার (২২ জুন) রাত ১০টার পর থেকেই বিদ্যুৎবিহীন হয়ে আছে ক্যাম্পাসের অধিকাংশ স্থান ও হলগুলো।

ফলে হলের পাঠকক্ষে পরীক্ষার্থী শিক্ষার্থীদের পর্যাপ্ত আলো না থাকায় মোমবাতি দিয়ে পড়াশোনা করতে দেখা গেছে। এদিকে, ফজলুল রহমান হলে শিক্ষার্থীদের পরীক্ষার কথা মাথায় রেখে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক মোমবাতির ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল সোমবার (২৩ জুন) অনেক বিভাগের শিক্ষার্থীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা রয়েছে। এই বিষয়টি বিবেচনা করে ছাত্রদের পড়ার সুবিধার্থে ছাত্রশিবির এই ব্যবস্থা নিয়েছে।

ওমর খালেদ নামে ওই হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা বিভাগে পরীক্ষা চলছে। লোডশেডিং চলাকালীন সময়ে আগামীকাল কয়েকটা বিভাগে পরীক্ষার বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের পড়াশোনা করার সুবিধার জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে ফজলুল হক মুসলিম হলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে মোমবাতির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচি করতে দেখা গেছে।

তবে ক্যাম্পাসের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সুফিয়া কামাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও মলচত্বরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

শিশু ও পরিবারের স্বাস্থ্যসেবায় নগর এলাকায় ‘আলো ক্লিনিক’ মডে…
  • ০৯ জুলাই ২০২৬
১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ে ৫টি গাছ লাগাতে হবে, অতি জরুরি নি…
  • ০৯ জুলাই ২০২৬
স্বতন্ত্র কোডের দাবি: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শেকৃবি …
  • ০৯ জুলাই ২০২৬
জাতীয় পরিবেশ পদক পেলেন ৬ জন
  • ০৯ জুলাই ২০২৬
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ২৮ জুল…
  • ০৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন: নির্ধারিত সময়ে হয়নি খসড়া, কমিটির মেয়…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence