ডাকসুতে প্রতিবন্ধী ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক পদ সৃষ্টিসহ ৮ দফা দাবি

২২ জুন ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ডাকসুতে ‘প্রতিবন্ধী ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক’ পদ সৃষ্টিসহ ৮ দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত সংগঠন ‘কমল মেডিএইড, ঢাবি’। আজ রবিবার (২২ জুন) সংগঠনটির পক্ষে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা-র কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ডাকসু নির্বাচনে “Disability Empowerment Affairs Secretary” নামে একটি স্বতন্ত্র পদ সৃষ্টি করা জরুরি। এই পদ সৃষ্টির মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সরাসরি নেতৃত্ব পর্যায়ে তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন, যা অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সম-অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হবে।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাবির প্রতিটি ইনস্টিটিউট, হল ও ফ্যাকাল্টিতে র‍্যাম্প ও ভয়েস রিকগনিশন সুবিধাসহ প্রবেশগম্য অবকাঠামো নিশ্চিত করা। ড. মোর্তজা মেডিকেল সেন্টারে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য নিচতলায় আলাদা চিকিৎসা সেবা চালু করা।  প্রশাসনিক ভবনে প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করতে নিচতলায় আলাদা সার্ভিস সেল স্থাপন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী ও নিরাপদ ওয়াশরুম ব্যবস্থা। সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য প্রতিবন্ধিতা বিষয়ক সেমিনার আয়োজন। প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত ক্লাব গঠন এবং টিএসসিতে আলাদা অফিস কক্ষ বরাদ্দ। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ও উচ্চশিক্ষায় আর্থিক ও অ্যাকাডেমিক সহায়তা নিশ্চিতকরণ।

এ বিষয়ে কমল মেডিএইড, ঢাবি’র প্রতিষ্ঠাতা শেখ তানভীর বারী হামিম বলেন, ‘ঈদের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় আমরা তাদের নানাবিধ সমস্যা শুনি। আজকের স্মারকলিপির মাধ্যমে তাদের দাবিগুলো প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে। ওই সভায় অর্ধ-শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।”

তিনি আরও বলেন, ‘ঢাবি দেশের শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত ও সম্মানজনক শিক্ষাজীবন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬