রাবিতে নারী সহপাঠীকে নিয়ে হলে রাত্রিযাপন করা সেই ছাত্রের সিট বাতিল

২১ জুন ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০২ AM
মো. নাজমুল ইসলাম

মো. নাজমুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে নারী সহপাঠীকে কক্ষে এনে রাত্রিযাপন করার অভিযোগে এক ছাত্রের আবাসিক সিট বাতিল করা হয়েছে। গত ৪ জুন ভোররাতে বান্ধবীকে শার্ট ও ক্যাপ পরিয়ে হলে প্রবেশ করানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে বিষয়টি। এ নিয়ে হলে অভিযোগ ওঠার পর তদন্তে ঘটনার সত্যতা মেলে।

বান্ধবীকে নিয়ে হলে থাকা শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। ছেলেটির বাসা মাদারীপুর। ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

হলের প্রাধ্যক্ষ মো. মোতাহার হোসেন জানান, কয়েকজন শিক্ষার্থী এই অস্বাভাবিক ঘটনার ব্যাপারে অভিযোগ করলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। অভিযুক্ত শিক্ষার্থী ছুটিতে বাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে জবাবদিহি সম্ভব হয়নি। পরে ক্যাম্পাস খোলার পর তাকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি দায় স্বীকার করেন। ফলে তার সিট বাতিল করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকেও জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী হলের দুই শিক্ষার্থী ও এক নিরাপত্তা প্রহরী জানান, ৪ জুন ভোরে একটি সাইকেলে এক ছাত্র হল থেকে বের হচ্ছিলেন, সাইকেলের পেছনে একজন নারী বসে ছিলেন। তিনি ছেলেদের পোশাক (শার্ট ও ক্যাপ) পরে ছিলেন, যা দেখে সন্দেহ হয়। তারা ধরার চেষ্টা করলেও ছাত্রটি দ্রুত চলে যান।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। তবে এক সাংবাদিককে আগে তিনি জানান, ৩ জুন ছিল তার জন্মদিন। রাতে উদ্‌যাপন করতে গিয়ে দেরি হয়। এদিকে তার নারী সহপাঠীকে ঈদের ছুটির কারণে মেস ছেড়ে দিতে বলা হয়। সহপাঠী রাতের নিরাপত্তার কথা বিবেচনায় তাকে হলে আশ্রয় দেওয়ার অনুরোধ করেন। এমন পরিস্থিতিতে তিনি তাকে হলে নিয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সভাপতি ড. মাহবুবর রহমান বলেন, হল কর্তৃপক্ষ মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছে এবং একটি তদন্ত প্রতিবেদনও দ্রুত জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9