টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে চতুর্থ রাবি

১৮ জুন ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ও রাবির লোগো

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ও রাবির লোগো © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-২০২৫–এ যৌথভাবে চতুর্থ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ তালিকায় বিশ্বব্যাপী ১০০১-১৫০০-এর মধ্যে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। আজ বুধবার (১৮ জুন) র‌্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১৩০টি দেশের ২৫২৬টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়ে থাকে। জাতিসংঘের মোট ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের মধ্যে ১৭ নং এসডিজিসহ মিনিমাম ৩টিতে তথ্য দিয়ে আবেদন করতে হয়েছিল। 

এর মধ্যে এসডিজি–৪: গুণগত শিক্ষা, এসডিজি ১০: অসমতা হ্রাস, এসজিডি-১৬: শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গুণগত শিক্ষা ক্যাটেগরিতে ৬৯.৩-৭৪.৭, অসমতা হ্রাস ক্যাটেগরিতে ৪৭.২-৫৬.৪, শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠানে ক্যাটেগরিতে ৩৯.৬-৫১.২ এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব ক্যাটেগরিতে ১.৭-৩৬.৮ নম্বর পেয়েছে রাবি। গত বছরেও একই নম্বর অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি। 

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়, 

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র ইউনিভার্সিটি।

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9