অধ্যাপক জসীমের নেতৃত্বে ডাকসু নির্বাচনের কমিশন গঠন, সঙ্গে আরও ৯ শিক্ষক

১৬ জুন ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১২:২৬ PM
ডাকসু নির্বাচনের কমিশনাররা

ডাকসু নির্বাচনের কমিশনাররা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) কমিশন গঠন করা হয়েছে। আজ সোমবার (১৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এ কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের আরও ৯ জন শিক্ষক। 

তারা হলেন- তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম. মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড. গোলাম রব্বানী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ), বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, রিটার্নিং কর্মকর্তাগণ উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন পরিচালনার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন ও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেবেন।

জানা গেছে, পূর্বে ডাকসু নির্বাচনে ৬ সদস্যের একটি নির্বাচন কমিশন থাকলেও এবার কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করে সর্বোচ্চ ১০ জন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ।

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষার ১৪ বিশেষ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড, দ…
  • ২৪ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক
  • ২৪ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাইক্রোবায়োলজি বিভাগের প্রথ…
  • ২৪ আগস্ট ২০২৬
পরীক্ষার ৫০–৯০ দিনের মধ্যে ফল, কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স…
  • ২৪ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ আগস্ট ২০২৬