জাবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু 

১১ জুন ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাকে নির্বিঘ্ন করতে কন্ট্রোল রুম চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর ০১৭৬৫৩৩৩৯৫৮।' 

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ফুটওভার ব্রিজগুলোতে থাকবে আনসার সদস্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশ টহলে থাকবে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। 

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এবং নিরাপত্তার  স্বার্থে শিক্ষার্থীদের প্রান্তিক গেট, প্রধান গেট এবং এমএমএইচ গেটে নেমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খুলবে আগামী ১৫ জুন এবং ১৬ জুন থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু হবে। 

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬