এক বছর আগে ফেসবুকের কমেন্টে কী লিখেছিলেন শাকিল? আত্মহত্যার আগে ৪ স্ট্যাটাসে যা ছিল

১০ জুন ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
শাকিল আহমেদ ও তার ফেসবুক কমেন্ট

শাকিল আহমেদ ও তার ফেসবুক কমেন্ট © টিডিসি সম্পাদিত

এক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শাকিল আহমেদ (২৪) নিজ ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য (কমেন্ট) করেন। পরে তা মুছেও (ডিলিট) ফেলেন তিনি। পুরোনো ওই মন্তব্য গতকাল সোমবার (৯ জুন) রাতে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর রাতে আশপাশের এলাকার কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে ও পরিবারকে হুমকি দেন। এরপর দিবাগত রাত দুইটার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মহত্যার আগে গতকাল রাতে ফেসবুকে চারটি স্ট্যাটাস দিয়েছিলেন শাকিল। প্রথম স্ট্যাটাসে তিনি ফেসবুকের সেই কমেন্টটি যুক্ত করে লেখেন, ‘এই কমেন্টটি প্রায় এক বছর আগের, সেই সময়ই আমি এটি ডিলিট করেছিলাম। এটা নিয়ে বিশাল একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আল্লাহ ও তার রাসুলদের প্রতি আমার ঈমান আছে। রমজানে সবগুলো রোজা রাখি, ৫ ওয়াক্ত নামাজ পড়তে না পারলেও শুক্রবার জুম্মার নামাজ নিয়মিত আদায় করি।’

আরও পড়ুন: আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে—আত্মহত্যার আগে ঢাবি ছাত্রের স্ট্যাটাস 

দীর্ঘ এই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আমি চারুকলায় পড়াশোনা করি। এটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কথা শুনতে হয়েছে। এ জন্যই ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

এরপর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার একটা ভুলকে কেন্দ্র করে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।’

পরে তৃতীয় স্ট্যাটাসে শাকিল লেখেন, ‘আমি যে কমেন্ট করেছিলাম সেখানে আমার একটা ভুলের জন্য আজ আমি আল্লাহর কাছে তওবা করছি। ভবিষ্যতে কখনো কোনোদিন এমন কোন ঘটনা ঘটবে না।  আর আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে আমাকে শেষ বারের মত ক্ষমা করুন।’

সর্বশেষ ও চতুর্থ স্ট্যাটাসটিতে তিনি লেখেন, ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।’

স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে এক ব্যক্তির পোস্টে মন্তব্য করেছিলেন শাকিল। পরে সেটি ঘিরে স্থানীয় কিছু লোক তাকে হুমকি দেন। বাড়িতে গিয়েও বিভিন্নজন তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখান। এ পরিস্থিতির কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সাত-আট মাস আগে শাকিল ওই মন্তব্য করেন। পরে তা মুছে ফেলেন। গতকাল রাতে সেটির স্ক্রিনশট আবার ভাইরাল হয়। এরপর রাতে আশপাশের এলাকার কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে ও পরিবারকে হুমকি দেন। এরপর দিবাগত রাত দুইটার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাকিল।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ওই শিক্ষার্থী তার নিজ ফেসবুক আইডি থেকে হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। পুরোনো ওই মন্তব্য সম্প্রতি ভাইরাল হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি আত্মোপলব্ধি ও পারিবারিক মানসম্মানের কারণে আত্মহত্যা করেছেন।

তবে হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেননি বলে দাবি করেন শাকিল। আত্মহত্যার আগে দেয়া ৪টি স্ট্যাটাসের একটিতে তিনি লেখেন, ‘এই কমেন্ট যার পোস্টে করা হয়েছিল তার নাম লিখে করা হয়েছিল। মাহমুদুল লিখতে গিয়ে সেটা মুহাম্মদ টাইপ হয়েছিল, মহানবী হজরত মুহাম্মদ (সা:) বা তার বিবিদের নিয়ে কোন কমেন্ট করিনি। হজরত মুহাম্মদ (স:) আদিম যুগের নবী ছিলেন না। এখানে আমি আদিম যুগের শব্দ ব্যবহার করেছি হয়েছে।’

প্রথমদিনই ‘হাইকোর্ট’ দেখালেন ক্যাফেটেরিয়া পরিচালক, নবীনবরণে…
  • ১৬ জুলাই ২০২৬
মারামারি আর ফাউলে গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা–ইংল্যান্ডের
  • ১৬ জুলাই ২০২৬
যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence