ছাত্রদের গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের

২৭ মে ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ১০:৫৭ PM
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আহতদের দেখতে যান

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আহতদের দেখতে যান © টিডিসি ফটো

রাজধানীর চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৭) ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর চাঁদনী চক মার্কেটে ব্যবসায়ী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। মারধরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে জড়িত মাদকচক্র, আসামির স্বীকারোক্তি

এদিকে আজ মঙ্গলবার (২৭ মে) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আহত শিক্ষার্থীদের দেখতে যান।

এর আগে গতকাল ২৬ মে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং এক নারী শিক্ষার্থীসহ কাপড় কিনতে চাঁদনী চক মার্কেটে যান। এসময় কাপড় দামাদামি করে পরে নিবে জানিয়ে ফিরতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করে সংশ্লিষ্ট দোকানদার।

তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করে শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। পরে ওই দোকানের ম্যানেজার ও আশেপাশের আরও বেশ কয়েকটি দোকানের লোকজন এসে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মব সৃষ্টি করে তাদেরও মারধর করে ব্যবসায়ীরা।

শিক্ষার্থী শাহেদুল ইসলামকে ৪০ মিনিট একটি কক্ষে আটকে রেখে ব্যবসায়ীরা শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এসময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মারধরে আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনা জানাজানি হলে অপরাধীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউমার্কেট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, সহকারী প্রক্টরবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫০ জন ব্যবসায়ীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ তিনজন অপরাধীকে গ্রেফতার করে। বাকী অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9