ঘুষ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত

২০ মে ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঘুষ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহা. গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (২০ মে) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিসে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহা. গোলাম কিবরিয়া অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত (Suspend) করা হলো।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে যেসব কর্মসূচির সিদ্ধান্ত ঢাবির 

তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন বলে অফিস আদেশে বলা হয়। 

জানা গেছে, মঙ্গলবার (২০ মে) দুপুরে অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজনের সঙ্গে চবির অগ্রণী ব্যাংকে ঢুকে নগদ অর্থ তোলেন। তিনি এক লাখ টাকা নেওয়ার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন। 

‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন চবির নিরাপত্তা প্রধান গোলাম কিবরিয়া। এ ঘটনার পরপরই তাকে বরখাস্ত করা হয়।

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬
‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬