সাম্য হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

১৮ মে ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০২:০৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রবিবার (১৮ মে) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে শুরু হয়ে চাকসু, কলা ঝুপড়ি ও প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। 

বিক্ষোভে নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’  ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আরও পড়ুন: দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লো ছাত্রদল

তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে  নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগেরও দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছি। জুলাই পরবর্তী আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ ক্যাম্পাস কিংবা দেশ নিরাপদ না। আমরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬