চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের জাতীয় পর্ব অনুষ্ঠিত

১৮ মে ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৩:৫০ PM
চবিতে হাল্ট প্রাইজের জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

চবিতে হাল্ট প্রাইজের জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ বাংলাদেশ জাতীয় পর্ব। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তাভিত্তিক এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় দেশের শীর্ষ ৪৫টি বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দল অংশগ্রহণ করে। এবারের হাল্ট প্রাইজের প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল প্রায় ৩ হাজার ৫০০টি দল, সেখান থেকে বাছাই করা হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগীদের। চূড়ান্ত পর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখান থেকে একটি দল নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ প্রতিযোগিতায় এক মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সামাজিক উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং হাল্ট প্রাইজ কম্পিটিশনের প্রশংসা করেন।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের দাবি পূরণে গঠন হচ্ছে বিশেষ কমিটি

প্রতিযোগিতায় জুরি হিসেবে উপস্থিত ছিলেন দেশের করপোরেট জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা, যারা প্রতিযোগীদের উদ্যোগ মূল্যায়ন করেছেন উদ্ভাবনী চিন্তাভাবনা, সামাজিক প্রভাব ও ব্যবসায়িক সম্ভাবনার ভিত্তিতে।

আয়োজকরা জানান, এই আয়োজন তরুণদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে সামাজিক সমস্যার টেকসই ও লাভজনক সমাধান খোঁজার প্রয়াস চালাচ্ছে। এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যোক্তাদের গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগ: চবি
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬