রাবির আওয়ামীপন্থী কর্মকর্তাকে ধরে পুলিশে দিল জামায়াতে ইসলামীর কর্মীরা

১৭ মে ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০১:৪৯ PM
রাবি কর্মকর্তা নুসায়ের

রাবি কর্মকর্তা নুসায়ের © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী এক কর্মকর্তাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় বিনোদপুর বাজার থেকে তাকে ধরে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে তাকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।

পুলিশের নিকট সোপর্দ করা ওই কর্মকর্তার নাম ড. আলী মোহাম্মদ নুসায়ের (ইমন)। তিনি রাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী পরিচালক।

জানা গেছে, মতিহার থানা পুলিশ পরে ওই কর্মকর্তাকে বোয়ালিয়া থানায় পাঠায়। বর্তমানে তিনি বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুন: রাবির সেই ছাত্রীর দাবি—‘পড়া বুঝতে স্যারের চেম্বারে গিয়েছিলাম’

নুসায়ের ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘মতিহার থানা থেকে নুসায়েরকে বোয়ালিয়া থানায় পাঠানো হয়েছে। তার নামে আগে থেকেই মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬