ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’

১৩ মে ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন © সংগৃহীত

সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থীকে ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার (১২ মে) সন্ধ্যায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন না, তবে সাংগঠনিকভাবে কর্মচারীদের নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রাজনীতি করার কারণে আমাদের মধ্যে অনেক বিভাজনের সৃষ্টি হয়েছে। এই বিভাজন দূর করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে। লক্ষ্য অর্জনে আমাদের পারিবারিক বন্ধন মজবুত করা জরুরি।’

আরও পড়ুন: ডাকসু ইস্যুতে যেসব প্রস্তাবনা উঠে এলো ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. মেহেদী হাসান (বাংলা), আরিফুল ইসলাম রিমন (ইংরেজি), মো. উদয় ভূইয়া (ম্যানেজমেন্ট), মো. সিয়াম আফ্রিদি (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), মো. কলিম উল্লাহ (ফিন্যান্স), সুমাইয়া রহমান (অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ), রুমানা আলম নিশি (অর্থনীতি), ইফফাত জেরিন পারিসা (আন্তর্জাতিক সম্পর্ক), আফরিন জাহান পায়েল (লোকপ্রশাসন) ও আফসানা মীম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।

উল্লেখ্য, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9