সাত কলেজের চলমান ভর্তি আবেদনের কী হবে, যা বলছে ঢাবি কর্তৃপক্ষ

২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের লোগো © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়টির অধীনে চলমান ভর্তি আবেদন প্রক্রিয়া কীভাবে চলবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষ। ‍দুই উপায়ে এ কার্যক্রম হস্তান্তর হতে পারে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (২৮ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। এ নিয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে বিস্তারিত সিদ্ধান্ত আসবে। সেখানে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুই উপায়ে এ কার্যক্রম হস্তান্তর হতে পারে জানিয়ে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এখনই যদি তথ্যসহ সবকিছু তারা চায়, তবে যে অবস্থায় আছে আমরা হস্তান্তর করতে পারব। আবার যদি মনে করে, আবেদন শেষ করে টাকা ও তথ্য স্থানান্তর করবে, সেটাও করা যাবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্লাটফর্মেও তারা ভর্তি কার্যক্রম চালিয়ে নিতে পারবে। তবে সবকিছু মন্ত্রণালয়, ইউজিসিসহ সংশ্লিষ্টদের সিদ্ধান্তের আলোকে হবে। 

আরো পড়ুন: আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

সোমবার (২৭ জানুয়ারি) অধ্যক্ষদের সঙ্গে উপাচার্যের বৈঠকে অধিভুক্তি বাতিলসহ সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে না বলে সিদ্ধান্ত হয়। এর আগেই গত ৬ জানুয়ারি থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে ঢাবির মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলার কথা রয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় ভর্তির নেবে না বলে সিদ্ধান্ত হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গেছে, এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি  হতে পারবেন ৭৯৯ জন শিক্ষার্থী। আর ব্যবসায় শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন ৩৯০টি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬