চবিতে ছাত্রীর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’

০১ নভেম্বর ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’ লিখে একটি চিরকুট রেখে গেছেন তিনি। শুক্রবার (১ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত তাজরিয়ান অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘I am sorry i failed is a human.’

আরো পড়ুন: ঢাবির বিশেষ মাইগ্রেশন ফল প্রকাশ, বিষয় মনোনয়ন পেলেন কতজন?

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘খবর পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাকে থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

সহকারী প্রক্টরের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্নহত্যা করেছে।

ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬