রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান 

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
রাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান

রাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা'দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ বলা হয়, ড. মাহবুবর রহমান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মাসিক ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।

আরও পড়ুনঃ রাবির নতুন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক

উল্লেখ্য, ড. মাহবুবর রহমান ১৯৯৩ সালে পাবনার কাশিনাথপুর আব্দুল লতিফ হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর রাবি থেকে ১৯৯৯ সালে স্নাতক ও ২০০০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালে ফ্রান্সের ইউনিভার্সিটি অব লিয়ন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর পর ২০১৬ সালে বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ঘেন্ট থেকে পোস্টডক সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুনঃরাবির নতুন ভিসি ড. সালেহ হাসান নকীব, কে এই অধ্যাপক?

২০০৪ সালে রাবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এ ছাড়া তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লেমসন ইউনিভার্সিটিতে ফুলব্রাইট ভিজিটিং স্কলার ছিলেন।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক গত ৭ আগস্ট পদত্যাগ করেন। তারপর থেকে ফাঁকা ছিল পদটি।

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now