১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৪ মার্চ ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
জবি

জবি © ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিন ক্লাস ছুটি থাকবে। 

তবে অফিস বন্ধ থাকবে ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে ক্লাস ও অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ রোজা শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে ইতিমধ্যে ঈদের জন্য আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল সম্ভাব্য ছুটির দিন নির্ধারণ করা আছে। যদি ৩০ রমজান হয়, তাহলে ঈদ হবে আগামী ১১ এপ্রিল।

প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9