নিজ ক্যাম্পাসে অধ্যাপক জিয়ার মরদেহ

২৩ মার্চ ২০২৪, ০১:২৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
নিজ ক্যাম্পাসে অধ্যাপক জিয়ার মরদেহ

নিজ ক্যাম্পাসে অধ্যাপক জিয়ার মরদেহ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের জানাজা জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নিচে তাঁর লাশবাহী গাড়ি এসে পৌঁছেছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ভিড় করছেন শেষবারের মতো এই শিক্ষককে দেখার জন্য। এসেছেন আত্মীয় স্বজনেরাও।

তার মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অপরাধ বিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য অধ্যাপক জিয়া স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অধ্যাপক ড. জিয়া রহমান আজ শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬