‘অপরাধ বিজ্ঞান শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক জিয়া স্মরণীয় থাকবেন’

২৩ মার্চ ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
ঢাবি অধ্যাপক জিয়া রহমান এবং উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবি অধ্যাপক জিয়া রহমান এবং উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অপরাধ বিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য অধ্যাপক জিয়া স্মরণীয় হয়ে থাকবেন।

আজ শনিবার (২৩ মার্চ) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. জিয়া রহমান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান  শিক্ষক ও গবেষক। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতি, একাডেমিক কাউন্সিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির বোর্ড ডিরেক্টর এবং ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সের পরিচালক হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন জানিয়ে তিনি বলেন, নিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এ গুণী শিক্ষক। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই শিক্ষক ছিলেন অসাম্প্রদায়িক, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ। 

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন

উপাচার্য আরো বলেন, অধ্যাপক জিয়া সমাজ, দেশ ও জাতির উন্নয়নে অপরাধ বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করেন এবং অপরাধের প্রতি সমাজের প্রতিক্রিয়া নিয়ে তাঁর সুচিন্তিত মতামত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করতেন। সমাজ বিজ্ঞান বিশেষ করে অপরাধ বিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অধ্যাপক ড. জিয়া রহমান আজ শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence