প্রথম বর্ষের প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে : ঢাবি ভিসি

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ড. এ এস এম মাকসুদ কামাল

ড. এ এস এম মাকসুদ কামাল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপার্চায অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। বৃত্তি দেওয়া হলে তারা বিপথগামী হবে না। তারা যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাহলে তার মেধাবিকাশের পথ আরও সুগম হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দ্রুতই এটি কার্যকর করা হবে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘ইডাফস’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, সবার মাঝে সেতুবন্ধন তৈরিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাই আরও বেশি সক্রিয় হবে এমনটাই প্রত্যাশা। বর্তমান শিক্ষার্থী যারা, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবগুলো অ্যালামনাই সংগঠনগুলোর সাথে সমন্বয় করে কীভাবে আরও কাজ করা যায়, সে ব্যপারে প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণাসহ সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে রোডম্যাপ তৈরির মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে 'ইডাফস'-এর সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীরসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9