গবেষণায় আইইউটির তরুণ শিক্ষার্থীদের বিশ্বজয়

৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
ভারতে অনুষ্ঠিত  আন্তর্জাতিক মহাকাশ প্রযুক্তি এবং প্রকৌশল প্রতিযোগিতায় আইইউটির একটি দল পুরস্কার জিতে নেয়।

ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ প্রযুক্তি এবং প্রকৌশল প্রতিযোগিতায় আইইউটির একটি দল পুরস্কার জিতে নেয়। © টিডিসি ফটো

বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম ‘প্রজেক্ট আল তাইর’ ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৪-এ ‘ভবিষ্যতের বিজ্ঞানী’ পুরস্কার জিতেছে।

২৪ থেকে ২৯ জানুয়ারি ভারতের তামিলনাড়ুর পিএসজি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড রিসার্চ, কোয়েম্বাটোরে আন্তর্জাতিক মহাকাশ প্রযুক্তি এবং প্রকৌশল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্পেস রোবোটিক্স সোসাইটির (SPROS) এ বছরের আয়োজনে ভারত, বাংলাদেশ এবং রাশিয়ার ৪০টি দল এতে প্রতিদ্বন্দ্বিতা করে।

অ্যাস্ট্রোবায়োলজি এক্সপিডিশন মিশনে সর্বোচ্চ স্কোরকরা দলকে 'ভবিষ্যতের বিজ্ঞানী' পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে স্থান করে নেয় আইইউটির টিম ‘প্রজেক্ট আল তােইর’। এই প্রতিযোগিতায় ছয়টি ভিন্ন ধরনের মিশন ছিল, যেখানে প্রোজেক্ট আল তাইর অ্যাস্ট্রোবায়োলজি অভিযান মিশনে সর্বোচ্চ স্কোর করেছে। এই মিশনে, বাংলাদেশ থেকে অংশ নেয়া দলটি সিমুলেশন মার্সইয়ার্ডের একাধিক সাইট থেকে নমুনা সংগ্রহ করে।

এই দলে ছিলেন মোহাম্মদ ইমন, রাইয়ান ইবনে হোসেন, নুর এ পিয়াস মাহবুব, তৌসিফ এনাম, নিফাত মওদ্দিত নিঝুম, এ জি এম রফিউজ্জামান রাফিদ, মেহেদী আহমেদ, মেহেদী আল মাহমুদ, আনায়াত উদ্দিন প্রধান, খন্দকার সাকিব আল হাসান, ওয়াসিফ আহমেদ, ওয়াসিফ আহমেদ, ফারিয়া আহমেদ, সুমাইয়া হোসেন। দেশে আরও ৩০ জন সক্রিয় সদস্য ছিলেন যারা দলের সাফল্যে অবদান রেখেছিলেন। আনুষ্ঠানিকভাবে দলটিতে ৩টি ব্যাচের ১০০ জনের বেশি সদস্য যুক্ত ছিল।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে Project Altair ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন চ্যালেঞ্জে ১০ম স্থান অর্জন করে দলটি। ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ-২০২৩ অনসাইট ফাইনালেও তারা ১৭তম স্থান অধিকার করে।

দলটির অন্যতম সদস্য মুহম্মদ ইমন দলের পক্ষ থেকে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘টানা ব্যর্থতার পর ইউপিএসসিতে ক্র্যাক করার পরে মনোজ যেভাবে অনুভব করেছিল তার থেকে আমার অনুভূতিটা কম নয়।’

এ বছর আন্তর্জাতিক রোভার চ্যালেঞ্জের ফাইনালে ওঠে মাত্র দুটি বাংলাদেশি দল। যেখানে আইইউটির দলটি ষষ্ঠ স্থান অধিকার করে এবং অন্য দলটি ছিল কুয়েট মার্স রোভার- টিম দুর্বার। কুয়েটের এই দলটির র‍্যাঙ্কিং ছিল ২০তম।

অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬