ঢাবি অধ্যাপক নুরুলের যৌন নিপীড়নের সত্যতা পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি

০২ জানুয়ারি ২০২৪, ১০:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
অধ্যাপক ড. নুরুল ইসলামে

অধ্যাপক ড. নুরুল ইসলামে © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ তাদের রিপোর্ট পেশ করে। সেখানে অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। 

আরও পড়ুন: যোগাযোগের চেষ্টা মেসেঞ্জার-ফোনে, অধ্যাপকের দাবি— ছাত্রীকে চেনেন না!

সভা শেষে এক সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টের ভিত্তিতে এই বিষয়টিকে হাইকোর্ট নির্দেশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে এবং তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তদন্তকালীন সময়ে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর এক নারী শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ উঠে অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি উল্লেখ করে ২৮ নভেম্বর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই নারী শিক্ষার্থী। 

আরও পড়ুন: পরামর্শের জন্য শিক্ষকের কক্ষে গিয়ে যৌন হয়রানির শিকার ঢাবি ছাত্রী

পরবর্তীতে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। কমিটির বাকি সদস্যরা ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ড. আবুল মনসুর আহাম্মদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।

ট্যাগ: ঢাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬