প্রক্সির মাধ্যমে জাবিতে সুযোগ পাওয়া ২ শিক্ষার্থী ভর্তি হতে এসে আটক

৩১ জুলাই ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে (প্রক্সি) চান্স পাওয়া দুই শিক্ষার্থী ভর্তি হতে এসে আটক হয়েছেন। গতকাল রবিবার (৩০ জুলাই) পরীক্ষার খাতার লেখার সঙ্গে হাতের লেখার মিল না পেলে জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ।

এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে থানায় মামলা করেন। আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক নূর আলম।

তিনি বলেন, গতকাল মামলা করার পর আজ সকাল ১০টার পর আসামিদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন বগুড়ার আহনাফ শাহরিয়ার ও ময়মনসিংহের ফয়সাল আহমেদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আহনাফ শাহরিয়ার 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন। তিনি গতকাল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে আসেন। ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম ছিল ২৪৯তম। গতকাল ভর্তি হতে এলে ভর্তি পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখার মিল না পাওয়ায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। 

আহনাফ এক লিখিত স্বীকারোক্তিতে বলেন, তার এক আত্মীয়ের সঙ্গে তার দুই লাখ টাকার চুক্তি হয়। ভর্তি পরীক্ষায় আহনাফের হয়ে ওই আত্মীয় অংশগ্রহণ করেন।

আরেক শিক্ষার্থী ফয়সাল হোসেন গতকাল আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসেন। তিনি 'বি' ইউনিটে পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম ছিল ৪৮তম। পরীক্ষার খাতার সঙ্গে তার হাতের লেখার মিল না পাওয়ায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনিও জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

তবে ফয়সাল হোসেনের হয়ে কে বা কত টাকার বিনিময়ে পরীক্ষা দিয়েছিলেন, সেসব জানা যায় নি। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল জালিয়াতির সন্দেহে সংশ্লিষ্ট বিভাগ ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা তাদের জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি দিলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী থানায় মামলা করা হয়। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬