ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় মনোনয়ন প্রকাশ আজ

১৩ জুলাই ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সমন্বিত প্রথম ধাপের বিষয় মনোনয়ন প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই)। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে। এ জন্য আগাম ফি জমা দিতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসােইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল ইউনিটের সমন্বিত প্রথম ধাপের বিষয় মনোনয়ন আগামী ১৩ জুলাই সকালে প্রকাশ করা হবে। বিষয় মনোনয়ন প্রকাশের পর বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মনোনীত বিষয়েই ভর্তিতে আগ্রহী হলে (অর্থাৎ অটোমাইগ্রেশন বন্ধ করতে) ভর্তি ফি’র আগাম হিসেবে ৫০০ (পাঁচশত টাকা) জমা দিতে হবে।

পরবর্তী ধাপে (মাইগ্রেশন সম্ভব হলে) বিষয় পরিবর্তনে আগ্রহী হলে (অর্থাৎ অটোমাইগ্রেশন চালু রাখতে) ১০০ (একশত টাকা) অগ্রিম জমা দিয়ে নির্ধারিত দিনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের সময় এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষার গ্রেডশিট/মার্কশিট জমা দিতে হবে।

ভর্তি ফি’র অগ্রিম টাকা (১০০ অথবা ৫০০) অনলাইনে জমা না দিলে এবং সাক্ষাৎকারে মূল গ্রেডশিট জমা না দিলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহী নয় বিবেচনায় তার মনোনয়ন বাতিল করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নিউইয়র্কের রাস্তায় গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ‘টের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬