বইমেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ 

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা © টিডিসি ফটো

পুলিশ পরিচয়ে বইমেলার ৪ ক্রেতা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার ঘটনায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতা মোহাইমিনুল ইসলাম ইমন ও রাজিব হোসাইন রবিনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তিতে একটি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী।

বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিন (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ পরিচয়ে বইমেলার ৪ ক্রেতা থেকে চাঁদাবাজি করার সময় শাহবাগ থানা পুলিশের কাছে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬