শারদীয় উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: ঢাবি ভিসি

০২ অক্টোবর ২০২২, ০৪:০২ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আবহমান কাল থেকে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এই শারদীয় উৎসব আজ একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। ঢাবি ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলসহ দেশের সর্বত্র প্রতিটি পূজামণ্ডপ এখন দুর্গাদেবীর আগমনে মুখরিত।

এ পূজার মাহাত্ম উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।

আরও পড়ুন: দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসব: প্রধানমন্ত্রী

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শারদীয় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করে বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবন করে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬