ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর

০৭ আগস্ট ২০২৬, ০৭:৩১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৩২ AM
ফেসবুক পেমেন্ট পদ্ধতি

ফেসবুক পেমেন্ট পদ্ধতি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য সুখবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার কাজ ধাপে ধাপে শুরু করেছে। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমতে পারে।

যদিও সুবিধাটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়, তবুও অনেক ব্যবহারকারী ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই সুবিধা পেয়েছেন এবং বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও দেখা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূরণ করা ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ ছিল। বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা সাধারণত নতুন পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও, ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।

তবে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারপরও পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিরাজুল হক আর নেই
  • ২৭ আগস্ট ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এ…
  • ২৭ আগস্ট ২০২৬