প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ PM
মাইক্রোসফট কোম্পানি

মাইক্রোসফট কোম্পানি © সংগৃহীত

মাইক্রোসফট কোম্পানি বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ শতাংশ কর্মী ছাটাই করতে যাচ্ছে। এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

সোমবার (৬ জুলাই) বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন জানায়, এ পুনর্গঠনের আওতায় এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে।

এছাড়া আগামী অর্থবছরে গেমিং বিভাগ থেকে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জানা গেছে, এর বাইরেও চারটি গেম স্টুডিও আলাদা করে দেওয়া বা বিক্রি করা হবে। আরেকটি স্টুডিওকে পর্যালোচনার আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়ার পর সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬