ঈদে ২০ হাজার টাকার মধ্যেই কিনতে পারেন এই ১০ স্মার্টফোন

২৬ মে ২০২৬, ০১:৫৫ PM
 কোলাজ ছবি

কোলাজ ছবি © সংগৃহীত

ঈদকে সামনে রেখে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। বিশেষ করে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্সের ফোন খুঁজছেন অনেকেই। দেশের বাজারে এই বাজেটের মধ্যেই বিভিন্ন ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেগুলো দৈনন্দিন ব্যবহার, ছবি তোলা, ভিডিও দেখা ও গেমিংয়ের জন্য উপযোগী।

রাজধানীর বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে জনপ্রিয় কয়েকটি স্মার্টফোনের ফিচার ও দাম জানা গেছে। নিচে সেগুলোর তথ্য তুলে ধরা হলো।

১. সিম্ফনি ম্যাক্স ৬০
৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের এই ফোনে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর ইউনিসক প্রসেসর। ফোনটির পেছনে এআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটির দাম ১০ হাজার ৬৫০ টাকা।

২. ওয়ালটন জেনেক্স ওয়ান টি
৬.৬ ইঞ্চির ডিসপ্লের এই ফোনে রয়েছে ৮ গিগাবাইট র‍্যাম ও ইউনিসক টাইগার টি৬০৬ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ৫২ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। দাম ১৩ হাজার ২৭০ টাকা।

৩. ইনফিনিক্স স্মার্ট ১০
টি৭২৫০ প্রসেসরের এই ফোনে রয়েছে ৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে থাকায় উন্নত রেজোল্যুশনে ভিডিও দেখা যায়। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

৪. শাওমি রেডমি এ৭
৬.৮৮ ইঞ্চির বড় এইচডি প্লাস ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। ইউনিসক টি৭২৫০ প্রসেসরের ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

৫. টেকনো স্পার্ক গো ৩
১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চির ডিসপ্লের ফোনটিতে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পিছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৪ রেটিং ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটির দাম ১৪ হাজার ২৯৯ টাকা।

৬. রিয়েলমি নোট ৭০
৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ও ৯০ হার্জ রিফ্রেশ রেটের এই ফোনে ইউনিসক টি৭২৫০ প্রসেসর রয়েছে। পিছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আইপি৬৪ রেটিং থাকায় ফোনটি ধুলাবালি ও পানিতে সহজে নষ্ট হয় না। দাম ১৪ হাজার ৪০০ টাকা।

৭. ভিভো ওয়াই০৫
৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ইউনিসক টি৭২২৫ প্রসেসরের এই ফোনের পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৫ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ফোনটির দাম ১৪ হাজার ৪৯৯ টাকা।

৮. স্যামসাং গ্যালাক্সি এ০৬
মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি পিছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। নক্স ভল্ট সিকিউরিটি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটির দাম ১৬ হাজার ২৯৯ টাকা।

৯. অনার এক্স৫সি প্লাস
৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে ও ৯০ হার্জ রিফ্রেশ রেটের এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর রয়েছে। পিছনে ৫০ মেগাপিক্সেল ও ০.০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ১৬ হাজার ২৯৯ টাকা।

১০. অপো এ৬কে
৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৪ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির দাম ১৮ হাজার ৭৯৯ টাকা।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9