ঈদে কম বাজেটে ভালো মানের ৬ ফোন

২৬ মে ২০২৬, ১২:৫৮ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০১:০৩ PM
ফোনের কোলাজ ছবি

ফোনের কোলাজ ছবি © সংগৃহীত

ঈদুল আজহা বা ঈদের ছুটিকে কেন্দ্র করে কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ও পারফরম্যান্সের স্মার্টফোন কেনার চাহিদা বেড়েছে। রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা যায়, ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে একাধিক ব্র্যান্ডের উন্নত ফিচারসমৃদ্ধ স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এসব ফোনে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং ও ভালো মানের ক্যামেরার সুবিধা থাকায় ক্রেতাদের আগ্রহও বেশি।

এই বাজেটের ফোনগুলোতে দৈনন্দিন কাজ, ছবি তোলা, ভিডিও ধারণ এবং হালকা গেমিংয়ের জন্য উপযোগী ফিচার রয়েছে। নিচে বাজারে পাওয়া জনপ্রিয় কিছু মডেলের তথ্য দেওয়া হলো।

১. রিয়েলমি সি৮৫ প্রো
এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। পিছনে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আইপি৬৯ প্রো রেটিং থাকায় পানি ও ধুলাবালু থেকে সুরক্ষা মেলে। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ফোনটির দাম ২১ হাজার ৭৫০ টাকা।

২. ওয়ালটন নেক্সজি এন২৮ প্রো
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে হেলিও জি৮১ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। পিছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল ভিডিও ধারণ করা যায়। এতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জিং সুবিধা রয়েছে। দাম ২২ হাজার ৪৯৯ টাকা।

৩. অপো এ৬
এই ফোনে ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ এইচডি প্লাস ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর রয়েছে। পিছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৯ রেটিং ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। দাম ২৩ হাজার ৩০০ টাকা।

৪. ভিভো ওয়াই২১ডি
এই ফোনে ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস রয়েছে। ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসরে চলা ফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংসহ ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। দাম ২৩ হাজার ৫০০ টাকা।

৫. অনার এক্স৭ডি
এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পিছনে ১০৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা আছে। দাম ২৩ হাজার ৬০০ টাকা।

৬. টেকনো স্পার্ক ৫০, ৫জি
এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্লাস প্রসেসরে চলা ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের পিছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। উভয় পাশে ফ্ল্যাশ লাইট, আইপি৬৪ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৬১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9