দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ AM
বিটিআরসি

বিটিআরসি © ফাইল ছবি

দেশের মোবাইল গ্রাহকদের জন্য আসছে স্বস্তির খবর। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি।

বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে বসবাস করলেও বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ এলাকায় থাকেন। শহরে তুলনামূলক ভালো সেবা মিললেও গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের মান এখনও দুর্বল। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, দুর্বল সিগন্যাল এবং ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নেটওয়ার্ক উন্নয়নে বিটিআরসি এরই মধ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে গ্রামীণফোনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছে। এর ধারাবাহিকতায় এবার ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিটিআরসির হাতে ৮ দশমিক ৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৪ মেগাহার্টজ করে বরাদ্দ চেয়েছে রবি ও বাংলালিংক। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যাতে সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের বিঘ্ন ঘটে কি না তা যাচাই করা যায়।

রবির কর্মকর্তারা জানিয়েছেন, ‘ই-জিএসএম’ প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে, ফলে দ্রুত গ্রাহকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তারা পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল আরও শক্তিশালী হবে, কল ড্রপ কমবে, ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়বে। পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬