অবৈধ মোবাইল ফোন বন্ধে বিটিআরসির নতুন নির্দেশনা 

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ AM
মোবাইল ফোন

মোবাইল ফোন © সংগৃহীত

অবৈধ মোবাইল ফোন বন্ধ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযাগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৫ ডিসেম্বর) বিটিআরসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের আমদানি করা হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব মোবাইল হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

এ অবস্থায় যেসব ব্যবসায়ী এখনও তাদের অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে [email protected] এই ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিটিআরসি।

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬