ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

২৭ জুন ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বর্তমানে গুগল ম্যাপ আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অচেনা রাস্তা কিংবা অপরিচিত কোনো শহরে গুগল ম্যাপের সহায়তা ছাড়া চলাই যেন কষ্টকর। তবে সব জায়গায় ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব না হলেও, আপনি চাইলে গুগল ম্যাপ অফলাইনে ব্যবহার করতে পারেন।

কেন প্রয়োজন অফলাইন গুগল ম্যাপ

>ইন্টারনেট সংযোগ না থাকলে।
>রিমোট বা দূরবর্তী এলাকায় ভ্রমণের সময়।
>নেটওয়ার্ক সমস্যা থাকলে।

কীভাবে গুগল ম্যাপ ডাউনলোড করবেন

>গুগল ম্যাপ অ্যাপটি খুলুন।
>উপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
>‘Offline maps’ অপশনে যান।
>‘Select your own map’-এ ট্যাপ করে আপনার কাঙ্ক্ষিত এলাকার ম্যাপ বেছে নিন।
>তারপর “Download” বাটনে চাপ দিন।

কি পাওয়া যাবে অফলাইন ম্যাপে

>লোকেশন সার্চ করা যাবে।
>গন্তব্যে পৌঁছাতে নেভিগেশন ব্যবহার করা যাবে।
>ম্যাপের মাধ্যমে নতুন রুট পাওয়া যাবে।

যা পাওয়া যাবে না

>রিয়েল-টাইম ট্রাফিক তথ্য
>হাঁটা বা সাইকেল চালনার দিকনির্দেশনা
>বিকল্প রুটের পরামর্শ

ডাউনলোড করা ম্যাপ ১৫ দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যেতে পারে। ডিভাইসে যদি ওয়াইফাই সংযোগ থাকে, তাহলে ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950