শীর্ষ ডিজিটাল মার্কেটারদের দলে ইমরান আহমেদ মশিউ

০৩ জুন ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:১৫ AM
ইমরান আহমেদ মশিউ

ইমরান আহমেদ মশিউ © টিডিসি সম্পাদিত

ডিজিটাল প্রযুক্তির বিপ্লব বদলে দিচ্ছে সবকিছুই। বদলে গেছে মার্কেটিংও। শুরু হয়েছে মার্কেটিংয়ে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার। এখন কেবল গল্প বলায় নয়, ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণেও ব্যবহার করা হচ্ছে মার্কেটিং প্রযুক্তি। ক্রেতাদের তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে, সেই তথ্যের বিশ্লেষণ, বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ সবই এখন ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। এই প্রতিযোগিতামূলক অঙ্গনে যারা সত্যিকার অর্থে দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়ে থাকেন, তাদের একজন হলেন ইমরান আহমেদ মশিউ। 

প্রাথমিক জীবন ও শিক্ষা
ইমরান আহমেদ মশিউর পড়ালেখার পাশাপাশি কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যমে আগ্রহী হয়ে ওঠেন। তার শিক্ষা জীবনেই পরিষ্কার হয়ে যায়- তিনি একজন ভিন্নধারার চিন্তাবিদ, যার দৃষ্টি ভবিষ্যতের দিকে।

ডিজিটাল জগতে প্রবেশ
মশিউ যখন ডিজিটাল মার্কেটিংয়ের পথচলা শুরু করেন, তখন বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এই মাধ্যমকে যথাযথভাবে ব্যবহার করতে জানতো না। কিন্তু তিনি সময়ের প্রয়োগ বুঝে, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, এসইও, কনটেন্ট মার্কেটিং এবং কাস্টমার কনভার্সন স্ট্র্যাটেজি সব কিছুর সমন্বয়ে গড়ে তোলেন একটি আধুনিক, ফলপ্রসূ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম।

পেশাগত জীবন ও অবদান
ইমরান আহমেদ মশিউ বর্তমানে দেশের বিভিন্ন কোম্পানি, স্টার্ট-আপ এবং উদ্যোক্তাদের ডিজিটাল গ্রোথ কনসালট্যান্ট হিসেবে কাজ করে চলছেন। তিনি শুধু বিজ্ঞাপন তৈরি করেন না- তিনি ব্র্যান্ডের গভীরে ঢুকে সেটিকে মানুষের জীবনের অংশে পরিণত করার কৌশল বের করেন।

তার পরিচালিত সেবাগুলো হলো
১. ব্যবসার জন্য পেইড মার্কেটিং কৌশল (Facebook, Google, TikTok, LinkedIn Ads)। 

২. ই-কমার্স ও ব্র্যান্ড পেজের বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা। 

৩. বিজনেস ভেরিফিকেশন ও পেজ রিকভারি সাপোর্ট। 

৪. কনভার্সন-ফোকাসড ক্যাম্পেইন ডিজাইন। 

৫. কাস্টমার রিটেনশন ও লয়্যালটি বিল্ডিং স্ট্র্যাটেজি। 

প্রশিক্ষণ ও জ্ঞান বিতরণ
একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে মশিউ শুধু নিজে সফল হয়েই থেমে যাননি, বরং তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনলাইন ও অফলাইন সেশনে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি মনে করেন- জ্ঞান তখনই মূল্যবান হয়, যখন তা ভাগ করে নেওয়া যায়।

তার আয়োজিত ফ্রি ও পেইড ওয়ার্কশপে অংশ নিয়ে অসংখ্য তরুণ আজ নিজের ক্যারিয়ার গড়ে তুলছে ডিজিটাল মার্কেটিংয়ে।

পুরস্কার ও স্বীকৃতি
ইমরান আহমেদ মশিউ বিভিন্ন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, উদ্যোক্তা সংগঠন এবং বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক স্বীকৃতি পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশের শীর্ষ ৫ ডিজিটাল মার্কেটারের মধ্যে ৪র্থ স্থান অধিকার করেছেন, যা একটি বিশাল সম্মান এবং পরিশ্রমের ফসল।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9