আজ থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ 

০১ জুন ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৫:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গ্রাহকের তথ্যের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু অ্যানড্রয়েড ও আইফোন মডেলে আজ রবিবার (১ জুন) থেকে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। শনিবার (৩১ মে) মেটার পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। 

মেটা জানায়, অ্যান্ড্রয়েড ৫.০ বা তার আগের সংস্করণ এবং iOS ১৫ বা তার নিচের ভার্সন চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। মে মাসেই এই ঘোষণা দেওয়া হলেও, জুন থেকে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ সেবা:

• আইফোন ৫এ
• আইফোন ৬
• আইফোন ৬ প্লাস
• আইফোন ৬এস
• আইফোন ৬এস প্লাস
• আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)
• স্যামসাং গ্যালাক্সি এস৪
• স্যামসাং গ্যালাক্সি নোট ৩
• সনি এক্সপেরিয়া জেড১
• এলজি জি২
• হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬
• মোটো জি (প্রথম প্রজন্ম)
• মটোরোলা Razr HD
• মোটো ই (২০১৪)

তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটের কোনো অপশন রয়েছে কি না। যদি থাকে, তবে iOS ১৫.১ বা Android ৫.১ ও তার ওপরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয়। আর যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না, সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9